Tuesday, June 23, 2026

ফের মানিক ভট্টাচার্যকে তলব ইডির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ফের মানিক ভট্টাচার্যকে তলব ইডির। গত সোমবারই ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। আগামী সপ্তাহেই সব তথ্য নিয়ে তাঁকে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে ১০০ এজেন্ট লাগিয়ে ছিলেন পার্থ, ইডিকে চাঞ্চল্যকর তথ্য অর্পিতার

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বারেবারেই মানিক ভট্টাচার্যের নাম উঠে এসেছে। সেই কারণে পদ থেকে অপসারণ করা হয়েছিল তাঁকে। সেই মামলায় এর আগেই তাঁকে সিবিআই তলব করেছিল। কিন্তু হাজিরা এড়িয়েছিলেন মানিক।গত ২৭ জুলাই মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি। চলেছিল ১৪ ঘণ্টার ম্যারাথন জেরা। এই দীর্ঘ জেরায় কী প্রশ্ন করা হয় তাঁকে? সেই প্রশ্নের কোনও উত্তর দেননি মানিক ভট্টাচার্য।

সেদিন সিজিও কমপ্লেক্সে উপস্থিত ছিলেন মানিকের আইনজীবীও। মানিকের রেকর্ড করা বয়ান দিল্লিতে পাঠানো হবে বলে জানিয়েছিলেন অফিসাররা। জানা গেছিল, সেখান থেকে সবুজ সঙ্কেত মিললে ফের ডাকা হতে পারে মানিককে। মনে করা হচ্ছে, তেমনই কোনও সংকেত এসেছে। তাই ফের তলব মানিককে।

পরবর্তীতে গত সোমবারও তদন্তকারীদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য। প্রায় ৪ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। এবার ফের মানিকবাবুকে তলব করল ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলেই খবর। নিয়ে যেতে হবে সমস্ত নথি।আগামী সপ্তাহে কী কী নথি নিয়ে হাজিরা দেন মানিক সেটাই এখন দেখার।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...