Saturday, April 4, 2026

একইসঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ মা ও ছেলের, নজির গড়লেন কেরলের বিন্দু

Date:

Share post:

শিক্ষার যে কোনও বয়স হয় না তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখালেন কেরলের মল্লপুরমের (Malappuram) ৪২ বছর বয়সী বিন্দু। অনেক সময় দেখা যায় মা-বাবা নিজের স্বপ্নপূরণ করতে চান নিজেদের সন্তানের মাধ্যমে। কিন্তু এ যেন এক বিরল ঘটনা। ছেলের হাতে হাত রেখে একসঙ্গে স্বপ্নপূরণ করলেন মা সন্তানের হাতে হাত রেখে।

সম্প্রতি কেরল পাবলিক সার্ভিস কমিশনের (Public Service Commission) পরীক্ষার নোটিস বের হলে কেরলের মল্লপুরমের বাসিন্দা ৪২ বছর বয়সী বিন্দু ও তাঁর ২৪ বছরের ছেলে বিবেক সিদ্ধান্ত নেন যে তিনিও পরীক্ষায় বসবেন। পরীক্ষায় বসার সমস্ত রকম যোগ্যতাও ছিল তাঁর। ফলে যেমন ভাবা তেমন কাজ। মা ও ছেলে একসঙ্গেই দেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ফলাফল। আর তাতেই কেল্লাফতে। দেখা গিয়েছে ছেলে তো বটেই পরীক্ষাতে পাস করেছেন তাঁর মাও। র্যা ঙ্কিংয়ের নিরিখে ছেলে যেখানে ৩৮, আর মা ৯২। খুব শীঘ্রই সরকারি চাকরিতে যোগ দিতে চলেছেন মা-ছেলে জুটি।

অন্যান্য আর পাঁচটা শিশুর মতো ছোটবেলা (Childhood) থেকেই লেখাপড়ায় মন ছিল না ছেলের। তবে, কীভাবে লেখাপড়া ছেলের মন বসানো যায় সেই নিয়ে সবসময় চিন্তা করতেন মা। আর চিন্তা করতে করতেই একদিন মুশকিল আসান। লেখাপড়ায় আগ্রহ বাড়ানোর জন্য এবার ছেলের সঙ্গে নিয়ম করে পড়তে বসতে শুরু করলেন মা। আর সেখান থেকেই শুরু পথ চলা। তারপর কেটে গিয়েছে বহু বছর। লেখাপড়া চালিয়ে এসেছেন মা ও ছেলে।

বিন্দুর কথায়, বিগত ১০ বছর ধরে একজন অঙ্গনওয়াড়ি শিক্ষিকা (Anganwadi Teacher) হিসাবে কাজ করছেন তিনি। সেই সঙ্গেই ছেলে যখন দশম শ্রেণীর ছাত্র তখন থেকেই নতুন করে পড়াশোনা শুরু করেন তিনি। একসঙ্গে নিতে শুরু করেন সরকারি চাকরির প্রস্তুতি এবং একসঙ্গেই একটি কোচিং সেন্টারেও ভর্তি হন। তবে প্রথম চেষ্টাতেই যে তারা সরকারি চাকরি পেয়েছেন তা একেবারেই নয়। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পরে এসেছে এই সাফল্য। তিনি মনে করেন, কীভাবে কঠোর পরিশ্রম হাতেনাতে ফল দেয়, তিনিই তাঁর উদাহরণ।

বিন্দুর ছেলে বিবেক জানান, আমি ও মা কোচিংয়ের প্রস্তুতি একসঙ্গে নিতে গিয়েছিলাম। আমার মা আমাকে এখানে নিয়ে এসেছিলেন। আমরা শিক্ষকদের থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমরা দুজনে একসঙ্গেই লেখাপড়া করেছি, কিন্তু কখনও ভাবিনি যে আমরা একসঙ্গেই পিএসসি পরীক্ষার যোগ্যতা অর্জন করব। আমরা দু’জনেই খুব খুশি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...