Saturday, March 14, 2026

বিহারে ফিকে গেরুয়া: রেকর্ড গড়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ কুমারের, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

Date:

Share post:

বিহারে বিজেপিকে হঠিয়ে নতুন জোটে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডিইউ (JDU) নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদব (Tejeswi Yadav)। এনডিএ (NDA) জোট ভেঙে মঙ্গলবারই ইস্তফা দিয়েছিলেন নীতীশ। ঘোষণা করেন কংগ্রেস, আরজেডি-সহ অবিজেপি রজনৈতিক দল নিয়ে মহাজোট গড়ে সরকার চালাবেন। সেই মতো, বুধবার দুপুরে রাজভবনে বিহারের অষ্টম মুখ্যমন্ত্রী শপথ নেন নীতীশ। বিহারে ফের চাচা-ভাতিজা সরকার।

নীতীশের পরামর্শ মেনে গঠিত হবে মন্ত্রিসভা। সূত্রের খবর, আরজেডি-র আরও ১৫ জন বিধায়ক মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন। ১৫ অগস্ট বাকি মন্ত্রিসভা গঠন হবে। আরজেডি নেতা মনোজ কুমার ঝার কথায়, এদিন শুধু দুজন নয়, শপথ নিচ্ছে গোটা বিহার।

২০২০ সালের নির্বাচনের পরে তিনি মুখ্যমন্ত্রী হতে চাননি বলে জানান নীতীশ। কিন্তু তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়। ক্রমশ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল জেডিইউ-এর। শেষে জোট ভাঙলেন নীতীশ। ঠিক যেন মহারাষ্ট্রের মধুর প্রতিশোধ। যেভাবে একটি নির্বাচিত সরকার ‘ঘোড়া কেনাবেচা’ করে ফেলেছিল বিজেপি, সেভাবেই বিহারে মুখ পুড়েছে তাদের। ঝাড়খণ্ডে সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি- সম্প্রতি তিন কংগ্রেস বিধায়ক ধরার পড়ার পরেই বিষয়টি সামনে আসে। ইঙ্গিত বুঝেই পাশের রাজ্য বিহারে বিজেপিকে নিপুন হাতে ছেঁটে ফেললেন বর্ষীয়ান রাজনীতিবিদ নীতীশ। পুরনো জোটসঙ্গীদের সঙ্গে এখন তিনি কীভাবে সরকার চালান সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...