Friday, March 27, 2026

Raju Srivastava:আচমকাই হার্ট অ্যাটাক, এইমস-এ ভর্তি কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

Date:

Share post:

হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হল জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে (Raju Srivastava)। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (AIIMS) নিয়ে যাওয়া হয় তাঁকে। তড়িঘড়ি চিকিৎসা শুরু করা হয়। আপাতত দিন কয়েক চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি বলেই হাসপাতাল সূত্রে খবর।

রাজু শ্রীবাস্তব ছোটপর্দার একজন জনপ্রিয় মুখ। দেশের অন্যতম সফল স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের মধ্যে অন্যতম তিনি। সূত্রের খবর আজ বুধবার সকালে দক্ষিণ দিল্লিতে একটি জিমে শরীরচর্চা করছিলেন তিনি। ট্রেডমিল করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (AIIMS) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান যে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। আপাতত হাসপাতালেই ভর্তি থাকতে হবে তাঁকে। তাঁর অন্য কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা তাও পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। টেলিভিশনে অনুষ্ঠানের পাশাপাশি তিনি বলিউড ছবিতেও অভিনয় করেছেন। ‘বাজিগর’,‘ম্যায়নে প্যায়ার কিয়া’,‘বোম্বে টু গোয়া’র মতন একাধিক চলচ্চিত্রে ক্যামিও চরিত্রেও দেখা গেছে তাঁকে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...