Wednesday, February 4, 2026

Weather Update: শক্তিশালী হয়েছে নিম্নচাপ, আগামী দুদিন জেলায় জেলায় অঝোরে বৃষ্টি

Date:

Share post:

রাজ্য জুড়ে প্রকট হচ্ছে নিম্নচাপের (Depression) দাপট। জেলায় জেলায় বৃষ্টির পরিমান বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বঙ্গোপসাগরে (Bay of Bengal)তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ১১ তারিখ অর্থাৎ কাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানান হয়েছিল। নিম্নচাপের জেরে ইতিমধ্যেই ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে (Coastal district)। জলপথে ও উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকে প্রচার শুরু করেছে পুলিশ। ফ্রেজারগঞ্জ ও গঙ্গাসাগরে সকাল থেকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। পাশাপাশি, উপকূলবর্তী এলাকায় বাঁধের অবস্থা খতিয়ে দেখতে নজরদারি চালাচ্ছে প্রশাসন।

সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূল সংলগ্ন জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম- এই চার জেলায় ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও কাটছে না অস্বস্তিকর গরম। বৃষ্টি থামলেই ফের ঘর্মাক্ত বঙ্গবাসী। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এটির অবস্থান রয়েছে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে । দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগর দ্বীপে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...