Wednesday, April 8, 2026

Bihar Crisis: ইস্তফায় ‘না’ স্পিকারের, অনাস্থা এনেই কি অপসারণের ছক!

Date:

Share post:

বিহারের (Bihar)ক্ষমতার পালাবদল হয়েছে। বুধবার নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার (Nitish Kumar) শপথ নিয়েছেন, উপমুখ্যমন্ত্রী হয়েছেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। নিয়ম মেনে এবার সংশ্লিষ্ট আইনসভার স্পিকারের ইস্তফা দেওয়াই দস্তুর। কিন্তু ব্যতিক্রমী বিজয়কুমার সিন্‌হা (Vijay Kumar Sinha)। ইস্তফা নিয়ে কোনও মন্তব্য করছেন না তিনি। আগামী ২৪ অগস্ট বিধানসভার বিশেষ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে নয়া সরকার। কিন্তু আজ সকাল পর্যন্তও নিজের ইস্তফা নিয়ে মুখে কুলুপ বিজয়কুমারের। আর এর জেরেই ফের বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিজয়কুমার সিন্‌হা এখন বিহারে সদ্য বিরোধী দলের তকমা পাওয়া বিজেপির বিধায়ক। ক্ষমতার পরিবর্তন হয়েছে মানে তাঁর ইস্তফা দেওয়ার কথা। কিন্তু এই সিদ্ধান্ত নিতে তিনি নারাজ। এই পরিস্থিতিতে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে অপসারণের প্রক্রিয়া শুরুর ভাবনা চিন্তা করছে নয়া সরকার। প্রাথমিক ভাবে অনাস্থা এনে ভোটাভুটির মাধ্যমে বিজয়কুমার সিন্‌হাকে অপসারিত করার বিষয়টিকেই গুরুত্ব দিতে চাইছে আরজেডি-জেডি(ইউ)-কংগ্রেস-বামেদের জোট। বৃহস্পতিবার ক্ষমতাসীন মহাগঠবন্ধন সূত্রে জানা গিয়েছে, এই উদ্দেশ্যেই আগামী ২৪ অগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে সরকার। নিয়ম অনুযায়ী ৫০ জন বিধায়কের সই করা অনাস্থা প্রস্তাব পেশ করা হলে ১৪ দিন পরে অধিবেশন ডেকে তা সেই নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হয়। পরিষদীয় বিধি অনুযায়ী কোনও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে তিনি বিধানসভায় সরকারের আনা আস্থাপ্রস্তাব নিয়ে ভোটাভুটি পরিচালনা করতে পারেন না। ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করেন।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...