Tuesday, April 7, 2026

গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতকে আজই আদালতে পেশ?

Date:

Share post:

গরুপাচার মামলায়  তদন্তে অহযোগীতার কারণে বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে বৃহস্পতিবার গ্রেফতার করে সিবিআই। এদিন 41A তে নোটিশ দিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সিবিআই। জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেফতার করা হয়। এরপর সিবিআই অনুব্রত মণ্ডলকে বোলপুরের বাড়ি থেকে নিয়ে সোজা বীরভূমের সীমানা পেরিয়ে পশ্চিম বর্ধমানে ঢুকে যায়। সূত্রের খবর, তাঁকে আসানসোলের  ইএস‌আইয়ে স্বাস্থ্য পরীক্ষার পর আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে।

আরও পড়ুন:গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আটক করল CBI

বৃহস্পতিবার সকাল ন’টা চল্লিশ মিনিটে অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। তাঁর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় তল্লাশি। সিবিআইয়ের তরফে অনুব্রতর বাড়ির সমস্ত গেটে ভিতর থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।এদিন বাড়িতে ঢুকেই ভিতরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই তদন্তকারীরা। বাইরে থেকে বন্ধ করা হয় বাড়ির গেট। তৃণমূল জেলা সভাপতির নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নিচুপট্টি এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত, গতকাল বুধবার গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। এর আগে অনুব্রতকে একাধিকবার গরুপাচার মামলার সাক্ষী হিসেবে তলব করে সিবিআই। কিন্তু মাত্র একবার হাজিরা দেন তিনি। বুধবার সিবিআইয়ের তরফে জানানো হয় হাজিরা এড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবুও অসুস্থতার কারণে হাজিরা এড়ান অনুব্রত।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...