Wednesday, April 8, 2026

Anubrata Mondal: চোখে জল, মুখে কুলুপ: রাতেই নিজাম প্যালেসে আনা হল অনুব্রতকে

Date:

Share post:

বৃহস্পতিবার রাতেই কলকাতায় (Kolkata)আনা হল গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে( Anubrata Mondal)। রাত পৌনে ৩টে নাগাদ নিজাম প্যালেসে(Nizam Palace) তাঁকে নিয়ে ঢোকে সিবিআইয়ের(CBI) গাড়ির কনভয়। এদিন আসানসোলের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে তোলা হলে ২০ অগাস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দেয় আদালত। তারপরেই সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সিবিআইয়ের (CBI) আধিকারিকরা। পথে ধনেখালিতে যানজটে আটকে যায় কনভয়। সে সময় অনুব্রতর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেন সাংবাদিকরা। তবে, কোনও কথার উত্তর না দিয়ে ঘন ঘন জল খেতে থাকেন তিনি। তবে, কথা না বললেও আসানসোল আদালত থেকে বেরিয়ে সিবিআইয়ের গাড়িতে ওঠার পর থেকেই ঘন ঘন চোখের জল মুছতে দেখা যায় অনুব্রতকে। শেষে স্থানীয় পুলিশের হস্তক্ষেপে যানজট কাটিয়ে কলকাতা উদ্দেশ্যে রওনা দেয় সিবিআইয়ের গাড়ি।

কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল এদিন আসানসোল আদালত চত্বরে অনুব্রত মণ্ডলকে ঘিরে রেখেছিল। ঘেরাটোপেই আদালত কক্ষ থেকে সিবিআইয়ের গাড়িতে ওঠেন তিনি। সেখান থেকেই রওনা দেয় সিবিআইয়ের কনভয়। অনুব্রতকে নিয়ে রাত পৌনে তিনটে নাগাদ কলকাতার নিজাম প্যালেসে পৌঁছয় সিবিআই(CBI)।

এদিকে, অনুব্রতের জন্য কলকাতার কম্যান্ড হাসপাতালে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। হেফাজতে থাকাকালীন তিনি অসুস্থ হলে আলিপুরের কম্যান্ড হাসপাতালে অনুব্রতকে গড়ে দিয়েছেন বিচারক। তাঁরা পরামর্শ দিলে তবেই হাসপাতালে ভর্তি করানো যাবে অনুব্রতকে, না হলে নয়।

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের ১৪দিনের হেফাজতের আর্জি জানান সিরিয়াল আইনজীবী। অনুব্রতর আইনজীবীরা জামিনের আর্জি করেননি। এদিন বিচারকের সামনে এজলাসে দাঁড়িয়ে অনুব্রত নিজেই শারীরিক সমস্যার কথা জানান। বলেন, “বুকে ব্যথা আছে। পা ফোলা আছে। কিডনির সমস্যা আছে।” পাশাপাশি ফিসচুলা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কথা বিচারকের সামনে উল্লেখ করেন তিনি। দু’পক্ষের আর্জি শোনার পর আসানসোল বিশেষ আদালতের বিচারক অনুব্রত মণ্ডলকে ১০দিনের CBI হেফাজতের নির্দেশ দেন।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...