Tuesday, June 9, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জিম্বাবুয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হওয়ার সাত দিন আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল শিখর ধাওয়ানকে। তাঁর জায়গায় ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হল লোকেশ রাহুলকে। ধাওনকে করা হল সহ-অধিনায়ক।

২) এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। আপাতত মুম্বইয়ে রয়েছেন তিনি। সেখানেই অনুশীলন শুরু করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেসের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন কোহলি।

৩) দলগঠনে একের পর এক চমক দিয়ে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার তারা সই করাল তিন ফুটবলারকে। গোলরক্ষক কমলজিৎ সিং, ফরোয়ার্ড সুমিত পাসি এবং ডিফেন্ডার লালচুংগুঙ্গাকে সই করল লাল-হলুদ।

৪) ডুরান্ড কাপে ২৮ আগস্ট ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি এটিকে মোহনবাগান। আর সূত্রের খবর, মরশুমের প্রথম ডার্বির প্রথম দফার অনলাইন টিকিট শেষ মাত্র ৩০ মিনিটেই। যুবভারতীতে ইস্ট-মোহন ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধুই অফলাইন টিকিট।

৫) কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার। এমনটাই জানান হল পাকিস্তান জাতীয় বক্সিং সংস্থা। সোমবারই শেষ হয়েছে ২০২২ কমনওয়েলথ গেমস। জানা যাচ্ছে, তারপরই থেকেই নিখোঁজ পাকিস্তানের দুই বক্সার।

আরও পড়ুন:দলগঠনে চমক ইমামি ইস্টবেঙ্গলের, লাল-হলুদে কমলজিৎ

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...