Tuesday, April 7, 2026

মমতাকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়লেন সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা

Date:

Share post:

বিহার রাজনীতিতে হাওয়া বদলেছে। অতীতের তিক্ততা ভুলে জোট বেঁধেছে জেডিইউ-আরজেডি। এবার তারই প্রভাব পড়ল বাংলায়। বিহারে খেলা ঘুরতেই তৃণমূল ছাড়লেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা(Paban Varma)। শুক্রবার টুইট করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে নিজের দলত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।

নিজের দল ত্যাগের কথা ঘোষণা করে এদিন টুইটারে পবন লেখেন, “তৃণমূল থেকে আমার ইস্তফাপত্রটি গ্রহণ করুন। আপনি যেভাবে আমাকে তৃণমূলে স্বাগত জানিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাকে যে সৌজন্য দেখিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন সেজন্যও আপনাকে ধন্যবাদ। আগামী দিনেও আপনার সঙ্গে যোগাযোগ রাখব। শুভেচ্ছা রইল।” যদিও দলত্যাগের কারণ তিনি স্পষ্ট না করলেও রাজনৈতিক মহলের দাবি বিহারে পট পরিবর্তনই এই দলত্যাগের কারণ। তৃণমূলে যোগ দেওয়ার আগে জেডিইউতে(JDU) ছিলেন বিহারের এই নেতা। তবে নীতীশ বিজেপির সম্পর্ক একেবারেই মেনে নেননি পবন। ২০২০ সালে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গেই দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।

এরপর ২০২১ সালের নভেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে উত্তরীয় পরিয়ে দলে অভ্যর্থনা জানান। শুধু তাই নয়, তাঁকে দেওয়া হয় দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদ। একইসঙ্গে গোয়ায় সংগঠন বাড়ানোর ক্ষেত্রে, এবং জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও নেন তিনি। এবার অবশ্য জেডিইউ-আরজেডি এক সুতোয় বাঁধা পড়তে তৃণমূল ছাড়লেন পবন।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...