Tuesday, April 7, 2026

শহিদ ভাইয়ের মূর্তিতেই রাখি বাঁধলেন বোন,চোখে জল নেটিজেনদের

Date:

Share post:

রাখি (Raksha Bandhan) মানেই ভালবাসা আর সম্পর্কের বন্ধন । এই দিনটা ভাই আর বোনের (Brother sister day)জন্য বড়ই স্পেশাল। আবেগ, অনুভূতি আর স্মৃতিমেদুরতায় প্রত্যেক বছর রাখি উৎসবের দিন কত অজানা গল্প আর চেনা চারপাশের অচেনা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই বছর অর্থাৎ ২০২২ এর রাখি উৎসব (Raksha Bandhan)ছিল ১১ অগাস্ট বৃহস্পতিবার, আর সেই দিনেই চোখে জল এল নেটাগরিকদের। ভাইকে তাঁর বোন রাখি পরিয়ে দিচ্ছেন, এটা তো খুব সুন্দর আর স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু গোটা দেশজুড়ে বোন ও দিদিরা যখন দাদা-ভাইয়ের মঙ্গল কামনায় তাঁদের হাতে বেঁধে দিয়েছে রাখি, তখন এক বোনকে মূর্তিতে রাখি পরাতে দেখা গেল। আসলে মূর্তিটি এক শহিদের। দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন তিনি। এখন তিনি স্ট্যাচু হয়েই রয়ে গেছেন। কিন্তু রাখির মতো পবিত্র দিনে বোন ভাইয়ের জন্য মঙ্গল কামনা করবে না তাও কি হয়? হয়তো ভাই আর জীবিত নেই, কিন্তু বোনের আবেগ তো এভাবে মরে যেতে পারে না। তাই মূর্তিতেই রাখি পরাল বোন। বিষাদের জলছবি সিক্ত করল সোশ্যাল মিডিয়াকে (Social media)। নেট ভুবন জুড়ে মন খারাপের আমেজ।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...