Friday, June 26, 2026

রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা ও বাইশে শ্রাবণ: জ্ঞান মঞ্চে অনন্য সন্ধ্যা

Date:

Share post:

শৈশব থেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন রবীন্দ্রনাথ। প্রিয়জনেরা ছেড়ে চলে গিয়েছেন একে একে। তার মধ্যেও তিনি ছিলেন অনন্য সৃষ্টিশীল। তাঁর বিভিন্ন রচনায়, গানে, কবিতায় ফুটে উঠেছে গভীর মৃত্যুচেতনা। তাঁর রচনায় নানারূপে দেখা দিয়েছে চিরবিচ্ছেদ। সম্প্রতি পেরিয়ে গেল বিশ্বকবির মৃত্যুদিন। রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা এবং বাইশে শ্রাবণ নিয়ে অনবদ্য এক গীতি-আলেখ্য উপহার দিল পিকাসো। শুক্রবার, জ্ঞান মঞ্চে পরিবেশিত হল গীতি-আলেখ্য “যখন পড়বে না মোর পায়ের চিহ্ন”। গীতি-আলেখ্যর ভাষ্য রচয়িতা সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে একেবারে অন্য রূপে পাওয়া যায় টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরীকে। রায়া ভট্টাচার্যের সঙ্গে অনুষ্ঠানে ভাষ্যপাঠ করেন তিনি। রঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, “বাঙালিরা তিনটি তারিখ মনে রাখে। পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ, বাইশে শ্রাবণ। নশ্বর জীবন ত্যাগ করে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের অনন্তে উত্তরণ ঘটেছিল।” গানে ছিলেন অদিতি গুপ্ত, শান্তনু রায়চৌধুরী। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। যন্ত্রানুষঙ্গে ছিলেন পণ্ডিত বিপ্লব মণ্ডল, সুব্রত বাবু মুখোপাধ্যায়, সৌম্যজ্যোতি ঘোষ।

রোগশয্যায় মুখে বলা রবি ঠাকুরের রচনার অনুলিপিকার ছিলেন রানি চন্দ। সেইসময় রবীন্দ্রনাথ তাঁর কাছে‌ও প্রকাশ করেছেন মৃত্যু সম্পর্কে নিজের উপলব্ধির কথা। শেষ কয়েক বছর অসহ্য রকমের রোগ-যন্ত্রণায় বিদ্ধ ছিলেন কবি। ভেঙে পড়েছিল শরীর। সক্রিয়তা বাড়ছিল শল্য চিকিৎসকদের। কবি বুঝতে পারছিলেন, ফুরিয়ে আসছে আলো।

প্রিয় বর্ষার আবহে, বাইশে শ্রাবণ অবসান ঘটল সমস্ত যন্ত্রণার। তবে তিনি মৃত্যুহীন প্রাণ। সেই সুরটিই ধ্বনিত হয় অনুষ্ঠানে।

আরও পড়ুন- স্বেচ্ছামৃত্যুর জন্য বিদেশ যাওয়া? রোগীকে আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ পরিবার

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...