Saturday, April 4, 2026

নিউইয়র্কে হামলা, ছুরিকাহত রুশদি

Date:

Share post:

নিউইয়র্কে এক অনুষ্ঠানে মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সলমান রুশদি। এমন সময় আচমকাই এক আততায়ী ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন রুশদির ওপর। আততায়ীর ছুরিকাঘাতে গুরুতর জখম হন বুকারজয়ী লেখক সলমন রুশদি। গুরুতর জখম রুশদিকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। শুক্রবার নিউ ইয়র্ক থেকে ১০০ কিমি দূরে শতকা ইনস্টিটিউশনে পচাত্তর বছর বয়সি রুশদির উপর এই হামলা চালানো হয়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে। কেন সে হামলা চালিয়েছে তা জানতে ধৃতকে জেরা চলছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, অন্তত ১০-১৫ বার কোপানো হয়েছে লেখককে। তাঁর ঘাড়েও কোপ মারা হয়েছে। রুশদির ওপর এই আক্রমণের তীব্র নিন্দা করেছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশের পক্ষ থেকে রুশদির শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। একাধিক দেশের তরফে রুশদির দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকও রুশদির উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। উল্লেখ্য, ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর মতো বই লিখে গোটা বিশ্বে আলোড়ন ফেলেছিলেন রুশদি। ওই বই প্রকাশের পর ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খোমেইনি।

আরও পড়ুন- জেলায় স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের সামনের সারিতে নিয়ে আসার নির্দেশ অভিষেকের


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...