Tuesday, June 9, 2026

জেলায় স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের সামনের সারিতে নিয়ে আসার নির্দেশ অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলা ধরে বৈঠক করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকছেন জেলার বিধায়করাও।

শুক্রবার বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়ার জেলা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। সেখানে স্পষ্ট জানিয়ে দেন,
ব্যক্তিস্বার্থে নয়, যাঁরা ভালবেসে দল করবেন, দলের জন্য বেশি সময় দেবেন, তাঁদেরকেই দল আরও বেশি করে কাজে লাগাবে। এরই পাশাপাশি তাঁর নির্দেশ, জেলায় স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সামনের সারিতে আনতে হবে। তাদের সংগঠনের কাজে বেশি করে ব্যবহার করতে হবে।
পঞ্চায়েত নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতেই তাঁর এই সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে তিনি ঠিক করেন দলের গাইডলাইনও।
শুক্রবার দু’দফায় বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা নেতৃত্বকে তাঁরা একগুচ্ছ নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। অন্যান্য জেলার মতো বাঁকুড়াতেও স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের সংগঠনের কাজে লাগানোর বিষয়ে জোর দিতে বলেছেন। দলকে যাঁরা মনপ্রাণ দিয়ে ভালবেসে ব্যক্তিস্বার্থকে একপাশে সরিয়ে রেখে কাজ করবেন, তাঁদেরকে বেশি করে দলের কাজে লাগাতে বলা হয়েছে।
এমনকি এটা যে শুধু কথার কথা নয়, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যে বিশেষ নজর রাখবেন সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। নির্বাচনকে সামনে রেখে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, সরকারের কথা উন্নয়নের কথা বেশি করে প্রচার করতে। তাঁর নির্দেশ, বিজেপি যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে পাল্টা প্রচার করতে হবে। তিনি বলেছেন, মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, তাদের ভুল ভাঙাতে হবে। দলে নতুন-পুরনোদের নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
এদিন বাঁকুড়া জেলার বৈঠকে ছিলেন সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র-সহ জেলার অন্যান্য সাংগঠনিক নেতা-নেত্রী ও বিধায়করা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বৈঠকে ছিলেন সভাপতি অলোক মুখোপাধ্যায়-সহ জেলার গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী ও বিধায়করা।
আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় বাড়তি নজর রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের। উন্নয়ন সত্ত্বেও জেলায় দলের ফল আশানুরূপ হয়নি। সেই বিষয়টি মাথায় রেখে অবিলম্বে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর জন্য পুরুলিয়া জেলা নেতৃত্বকে আরও বেশি করে পরিশ্রম ও মানুষের কাছে যেতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় দলের ফল নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষণ করেছে শীর্ষ নেতৃত্ব। তাই পঞ্চায়েতে দলের ফল যাতে ভাল হয় সেদিকে জেলা নেতৃত্বকে অনেক বেশি করে নজর দিতে বলা হয়েছে। এদিন পুরুলিয়া জেলার তরফে বৈঠকে ছিলেন সভাপতি সৌমেন বেলথরিয়া, চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। অভিষেকের সাফ বার্তা, আগামী আট নয় মাসের মধ্যে পঞ্চায়েত ভোট ধরে নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...