Wednesday, April 8, 2026

ভেন্টিলেশনে রুশদি, কথা বন্ধ, হারাতে পারেন একটি চোখের দৃষ্টি

Date:

Share post:

সঙ্কটে সলমন রুশদি (salman rushdi)। নিউইয়র্কের (new York) অনুষ্ঠানমঞ্চেই হামলাকারীর ছুরিতে (attacked with knife) শুক্রবার আক্রান্ত হন লেখক। এয়ারলিফ্ট (airlift) করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারও হয়। ভেন্টিলেশনে (ventilation) রয়েছেন। আশঙ্কার কথা হলো, সুস্থ হলেও একটি চোখ হারাতে পারেন ( lose one eye sight) রুশদি।

ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদিকে গা ঢাকা দিয়েই থাকতে হয়েছে শেষ কয়েক দশক। ১৯৮৮ সালে তাঁর বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ (the satanic verses) প্রকাশিত হতেই মৌলবাদীদের বিষনজরে তিনি। তাঁর নামে মৃত্যু পরোয়ানা (death warrant) জারি করেন ইরানের তত্‍কালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি। নয়ের দশকে ইটালির মিলানে (Milan, Italy) তাঁর উপর হামলা হয়। গত ২০ বছর ধরে নিউ ইয়র্কেই থাকছেন।

শুক্রবার নিউইয়র্কের শতকা ইনস্টিটিউশনে বক্তব্য রাখছিলেন রুশদি। পরিচয় পর্ব চলছে, এমন সময় আচমকাই ছুরি নিয়ে মঞ্চে উঠে পড়ে সেই আততায়ী। সোজা ঝাঁপিয়ে পড়ে রুশদির উপর। এলোপাথাড়ি ১০-১২টি ছুরির কোপ মারেন লেখককে। মঞ্চেই লুটিয়ে পড়েন বুকারজয়ী রুশদি। ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজকরা। প্রাথমিক চিকিত্‍সার পরই তাঁকে এয়ারলিফ্ট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘাড়ে ও পেটে গভীর ক্ষত। দীর্ঘ অস্ত্রোপচার। আপাতত ভেন্টিলেশন। কথা বলতে পারছেন না। সুস্থ হলেও একটি চোখ হারাতে পারেন। তাঁর বইয়ের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানিয়েছেন, খবর ভাল নয়। রুশদি হয়তো একটি চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন। হাতের স্নায়ু ও লিভারও ছুরির আঘাতে ক্ষতিগ্রস্ত।

হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম হাদি মাতার (২৪)। নিউজার্সির বাসিন্দা। রুশদির অনুষ্ঠানের পাসও তার কাছে ছিল। কী কারণে সে হামলা চালাল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related articles

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে   বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...