Tuesday, March 3, 2026

Corona – Monkey Pox: করোনায় কমল সংক্রমণ, বাড়ল মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে কমল উদ্বেগ, কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। শনিবারের পর রবিবারও বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণের (Daily infection) সংখ্যা। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯২ জন। তবে এবার চিন্তা বাড়াল মাঙ্কিপক্স। দিল্লিতে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলেছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৮৬১ জন। এই মুহূর্তে গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪১ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৭। তবে বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। এর মাঝেই দিল্লিতে মাঙ্কিপক্স নিয়ে চিন্তা বাড়ল। আরও এক আক্রান্তের সন্ধান মেলায় রাজধানীতে এই নিয়ে দিল্লিতে ২ জন আর গোটা দেশে ১০ জন আক্রান্ত হয়েছেন।

spot_img

Related articles

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...

কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.১

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) সুমাত্রা (Sumatra) দ্বীপের কাছাকাছি এলাকায় শক্তিশালী ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা...