Wednesday, April 8, 2026

বাড়ি শুনশান, কেঁদেই চলেছেন অনুব্রত কন্যা

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে যখন বাড়ি থেকে সিবিআই নিয়ে যাচ্ছিল তখন সেখানে তিল ধারণের জায়গা ছিল না। স্থানীয় থেকে শুরু করে তাঁর অনুগামী ভিড় করেছিলেন গোটা এলাকায়। কিন্তু, শনিবার দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। বাড়ির সামনে জনমানব নেই, একেবারেই শুনশান। বাড়ির উপর রয়েছেন মেয়ে। নীচে নিরাপত্তারক্ষীরা এখনও রয়েছেন। বাড়ির কয়েকজন পরিচারিকা নিজেদের মধ্যে কাজ করছেন। কিন্তু, তাঁরা কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না।

আরও পড়ুনঃ Emami EastBengal: মঙ্গলবার লাল-হলুদের প্রথম প্রস্তুতি ম‍্যাচ, প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি, শুরু টিকিট বিক্রি

প্রতিদিন দুপুরে বাড়ির দোতলা থেকে নবনির্মিত গাড়ি গ্যারেজে আমদরবার বসাতেন অনুব্রত। তার আগে ঘণ্টাখানেক ধরে পুজো করতেন। দলের নেতা কর্মী থেকে বিভিন্ন স্তরের মানুষ সমস্যা নিয়ে তাঁর কাছে যেতেন। তাঁদের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করতেন। আবার মধ্যাহ্ন ভোজের পর দলীয় কার্যালয়ে বসতেন, নয়তো দলীয় কর্মসূচিতে বেরিয়ে যেতেন। বাড়িতে ফিরেই মধ্যরাত পর্যন্ত গল্পগুজব করতেন কর্মী সমর্থকদের সঙ্গে। সারাদিন গমগম করত বাড়ি। লোক লেগেই থাকত। কিন্তু, এখন এসব অতীত। এখন ওই বাড়ি একেবারেই নিস্তব্ধ।

বাড়িতে রয়েছেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল। তিনি সর্বক্ষণ কান্নাকাটি করছেন। ঠিক মতো খাওয়াদাওয়াও পর্যন্ত করছেন না। তবে নিকটআত্মীয়রা সুকন্যার কাছাকাছি থেকে বাবার অভাবপূরণ করার চেষ্টা করছেন।

 

Related articles

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...