Saturday, June 27, 2026

‘মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে,’ কন্যাশ্রী দিবসে ট্যুইট মমতার

Date:

Share post:

আজ, ১৪ই অগাস্ট, কন্যাশ্রী দিবস।কন্যা সন্তানকে  স্বাবলম্বী করার উদ্দেশ্যেই শুরু হয় ‘কন্যাশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা তাঁরই মতিষ্কপ্রসূত। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে প্রসিদ্ধ হয়েছে। এই কন্যাশ্রী দিবসের উদযাপনে ট্যিট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:পানীয় জলের পাত্রে হাত দিতেই বেদম মার! প্রাণে বাঁচল না দলিত ছাত্র

এদিন মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, “কন্যাশ্রী দিবসে বাংলার সব মেয়েদের সাফল্য আমি উদযাপন করছি। আমি তাদের কৃতিত্ব, উৎসাহ আর নিষ্ঠার জন্য গর্বিত। কন্যাশ্রী প্রকল্প লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্ন পূরণে সাহায্য করেছে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই আমাদের সর্বদা কাজ করে যাওয়া উচিত।”

২০১৩ সালের আগে টাকার অভাবে অনেক পরিবারে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেওয়া হত। আর্থিক অভাবে মেধাবী ছাত্রীদের পড়তে দেওয়া হত না। তাই ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মেয়েদের কথা ভেবে  কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন।  এককালীন ২৫ হাজার টাকা বৃত্তির ব্যবস্থা করেন তিনি। এরফলে লক্ষ লক্ষ মেয়ের স্কুলছুটের প্রবণতা কমে যায়। এবং প্রচুর পরিবারে মেয়েদের নতুন দিশা দেখাতে সাহায্য করে এই প্রকল্প। উল্লেখ্য বিশ্বজুড়ে সাড়া ফেলে এই ‘কন্যাশ্রী’ প্রকল্প। ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পকে পিছনে ফেলে ইউনিসেফের আন্তর্জাতিক উন্নয়ন দফতর আয়োজিত ‘গার্ল সামিট’-এ সেরার শিরোপা ছিনিয়ে নেয় ‘কন্যাশ্রী’৷

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...