Monday, June 8, 2026

‘পাক অধিকৃত কাশ্মীর’কে ‘আজাদ’ লিখে বিতর্কে জড়ালেন সিপিআইএম বিধায়ক কেটি জলিল

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগেই কাশ্মীর নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেরালার এক সিপিআইএম (CPIM) বিধায়ক। ‘পাক অধিকৃত কাশ্মীর’-কে ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir) হিসেবে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় (Ssocial Media) পোস্ট করেন কে টি জলিল (KT Jaleel)। কেরালার প্রাক্তন এই মন্ত্রী সম্প্রতি ফেসবুকে ভারতীয় সেনাকে (Indian Army) নিয়ে একটি পোস্ট করেন। অভিযোগ, সেই পোস্টে কেবলমাত্র ভারতীয় সেনাবাহিনীর সমালোচনাই নয়, ‘আজাদ কাশ্মীর’ শব্দটিও উল্লেখ করেন।

নিজের ফেসবুকে কেরালার প্রাক্তন মন্ত্রী কেটি জলিল লেখেন, কাশ্মীর (Kashmir) মোটেই উজ্জ্বল নয়। উপত্যকার সর্বত্রই ভারতীয় সেনা রয়েছে। পুলিশকর্মীরাও কাঁধে বন্দুক নিয়ে ঘোরেন। সেনাবাহিনীর পোশাকের রংই এখন কাশ্মীরের রং হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ১০০ মিটারে তাদের দেখতে পাওয়া যায়। কাশ্মীরিদের দেখলে মনে হয় তারা হাসতে ভুলে গিয়েছেন। এরপরই ৩৭০ ধারার (Article 370) কথা উল্লেখ করে কেটি জলিল বলেন, উপত্যকাবাসী মোদি সরকারের এই সিদ্ধান্তে একদমই খুশি নয়। এরপরই তিনি লিখেছেন, পাকিস্তান সংলগ্ন কাশ্মীরের অংশটি ‘আজাদ কাশ্মীর’ হিসেবেই পরিচিত। এছাড়াও জম্মু ও কাশ্মীরকে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়। রাতারাতি নিজের ফেসবুক পোস্টটি এডিট করে নেন কেটি জলিল। ‘আজাদ কাশ্মীর’ শব্দটির পরিবর্তে ‘পাক অধিকৃত কাশ্মীর’ শব্দটি লেখেন তিনি। যদিও এরপর বিতর্ক থামেনি। শনিবার নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দেন কেরালার বিতর্কিত নেতা। তিনি বলেন, যাঁরা আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে তাঁদের প্রতি করুণা হচ্ছে। তাঁরা ঊর্ধ্ব কমা দেওয়া আজাদ কাশ্মীর শব্দটির অর্থ বুঝতে পারছেন না। যদিও ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন তার জবাব এখনও মেলেনি।

তবে কেটি জলিলের মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রথম মুসলিম লিগ এবং তারপর দলবদল করে সিপিআইএমে যোগ দিয়েছিলেন কেটি জলিল। ফলে তিনি পাকিস্তানের পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক।

 

 

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...