Monday, April 6, 2026

ভারতের উপর চাপ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে চিনা জাহাজ

Date:

Share post:

ভারত মহাসাগরে চিনা প্রভাব বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি। শ্রীলঙ্কাকে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে চিনা জাহাজের নোঙরের বিষয়টি নিয়ে আপত্তিও জানিয়েছিল ভারত।  মঙ্গলবার সাতসকালে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করল চিনের বিতর্কিত জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’। আজ থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত এই জাহাজটি শ্রীলঙ্কার বন্দরে থাকবে।

আরও পড়ুন:ওমিক্রন রোধে ৬ মাসের মধ্যেই ভ্যাকসিন আনতে চলেছে ভারত

এর আগে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনা গুপ্তচর জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং ৫’-এর আসা নিয়ে আপত্তি জানিয়েছিল দিল্লি। সেই সময় চিনকে জাহাজ পাঠানোর বিষয়টি পিছিয়ে দিতে বলেছিল শ্রীলঙ্কা। জাহাজটি ইয়ুয়ান ওয়াং সিরিজের তৃতীয় জেনারেশনের জাহাজ। এটি চিনের সেনা পিএলএ ব্যবহার করে থাকে। স্যাটেলাইট এবং মিসাইলের গতিপথ ট্র্যাক করার জন্য এই জাহাজের প্রযুক্তি ব্যবহৃত হয়ে থাকে। এই জাহাজে রয়েছে এমন কিছু শক্তিশালী ব়্যাডার রয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে নজরদারিতে সাহায্য করে।  ভারত ও আমেরিকার উদ্বেগর জেরে চিনা জাহাজে প্রবেশের বিষয়ে দোটানায় ছিল দ্বীপরাষ্ট্র।সে কারণে প্রথমে এই জাহাজের প্রবেশে সায় দেয়নি কলম্বো। কিন্তু পরে নিজেদের মত বদলায় তারা।

দ্বীপরাষ্ট্রে জাহাজ নোঙর করাতে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে? কী ভাবে রাজি হল কলম্বো? এ নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে শি জিনপিংয়ের সরকার।এই প্রসঙ্গে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুধু বলেছেন, ‘‘ইয়ুয়ান ওয়াং-৫ জাহাজকে তাদের বন্দরে নোঙর করার ছাড়পত্র দিয়েছে শ্রীলঙ্কা।’’

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...