Saturday, April 4, 2026

রাজ্যের মুকুটে নয়া পালক, দেশের সেরার তালিকায় ফের কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের মুকুটে নয়া পালক। ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৬ নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) নাম। স্বাধীনতা দিবসে ইন্ডিয়া টুডে (India Today) ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ (Best Universities Survey 2022) প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে এমন তথ্য। ভারতের সমস্ত রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম সব থেকে উপরে। এই খবরে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলির (Government University) মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় পিএইচডি (PHD) বিভাগে শেষ তিন বছর দ্বিতীয় স্থান ধরে রেখেছে। প্রতিবছরই বাংলার এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলারদের দক্ষতা দেশের মধ্যে প্রশংসার দাবি রাখে। পাশাপাশি, গত ৩ বছরে দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট প্রদানকারী (Patents) বিভাগেও দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে এখানেই শেষ নয়, সমীক্ষায় আরও উঠে এসেছে কর্মজীবনে অগ্রগতি (Career Progression) এবং প্লেসমেন্ট (Placement) বিভাগে দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ৩ নম্বরে উঠে এসেছে CU-এর নাম। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “কলকাতা বিশ্ববিদ্যালয়ের অসামান্য পারদর্শিতার জন্য প্রশংসা জেতায় গর্বিত।“ সেদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান কোথায় সেটাও জানান তিনি।

গত এপ্রিল মাসের শেষের দিকে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট ব়্যাঙ্কিং ২০২২ (Times Higher Education Impact Ranking) তালিকা অনুযায়ী দেশের মধ্যে প্রথম স্থান দখল করে নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। সার্বিক উন্নয়ন ও প্রসারের নিরিখে ভারতের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নেয় এই বিশ্ববিদ্যালয়। এছাড়া সম্প্রতি ন্যাশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের (National Ranking Framework) তালিকায় রাজ্য থেকে ২৬টি প্রতিষ্ঠান জায়গা করে নিয়েছেল। আর সেই দৌড়ে বিশ্ববিদ্যালয় বিভাগে চতুর্থ স্থান নিজের দখলে রেখেছিল উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের এই শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...