Tuesday, June 23, 2026

জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল মহামেডান

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পায়ে ফুটবল, সূচনা  হল ১৩১ তম ডুরান্ড কাপের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলে শট মেরে এবারের প্রতিযোগিতার শুভ সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে সাড়ে পাঁচটার কিছু আগেই যুবভারতীতে পা রাখেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্সিয়াল বক্স থেকে টুর্নামেন্টের আয়োজক সেনাবাহিনীর ব্যান্ডের প্রদর্শনী দেখেন তিনি।  ব্যান্ডের প্রদর্শনী শেষে প্রখ্যাত গায়ক পাপন তাঁর সঙ্গীকে নিয়ে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। স্টেডিয়ামের বক্স থেকেই গান শোনেন মুখ্যমন্ত্রী। এর পর টানেল থেকে মাঠে প্রবেশ করেন। গ্যালারির দর্শকদের দিকে হাত নাড়েন। উদ্বোধনী ম্যাচের দুই দল মহামেডান স্পোর্টিং এবং এফসি গোয়ার ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে সাহায্য করেন দু’দলের দুই অধিনায়ক। খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন ডুরান্ড এবং সেনাবাহিনীর কর্তারা। এরপর একটি ফুটবল মুখ্যমন্ত্রীর সামনে বসিয়ে দেন ক্রীড়ামন্ত্রী। বলে শট মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শেষে ট্রফির সামনে গিয়ে ছবিও তোলেন তিনি। তার পর যুবভারতী ছাড়েন।

এদিকে উদ্বোধনী ম্যাচে পিছিয়ে পড়েও গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়াকে ৩-১ গোলে হারিয়ে দিল মহামেডান। গতবার ফাইনালে গোয়ার কাছেই হেরে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের তিন গোলদাতা প্রীতম সিং, ফসলু রহমান এবং মার্কাস যোশেফ।

আরও পড়ুন:মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল ইমামি ইস্টবেঙ্গল, ডিএইচএফসি সঙ্গে গোলশূন‍্য ড্র করল তারা

 

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...