Friday, June 26, 2026

অর্পিতার পর পার্থকে প্রেসিডেন্সি জেলে টানা জেরা করছে ইডি

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করল ইডি। বুধবার বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেলে যায় ইডির প্রতিনিধি দল।অর্পিতার কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে এদিন তারা পার্থকে জেরা করেন বলে জানা গিয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন পার্থ ও অর্পিতা। বৃহস্পতিবার ফের তাঁদের আদালতে পেশ করার কথা। তার আগে অভিযুক্তদের জামিন রুখতে ফের সক্রিয় ইডি।
মঙ্গলবার ইডি আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে দীর্ঘ জেরা করে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চলে সেই জেরা পর্ব। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। জেরার শেষে ইডির সূত্রে জানা যায় বুধবার পার্থকে জেরা করবেন গোয়েন্দারা।
সেই মতো বুধবার প্রেসিডেন্সি জেলে পৌঁছন গোয়েন্দারা। জেরা শুরু করেন পার্থকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, একাধিক আর্থিক লেনদেন ও ডিজিটাল তথ্য নিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। এমনকী তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক লেনদেনের বিষয়টি অর্পিতা স্বীকার করে নিয়েছেন বলে দাবি ইডির। সেবিষয়েও পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...