Friday, June 26, 2026

আরও তৎপরতা, ১০টি দল গঠন করে রাজ্যে তদন্তে নামছে ইডি

Date:

Share post:

রাজ্যে এসএসসি দুর্নীতি(SSC Scam) ও পাচার মামলার তদন্তে গতি আনতে তৎপর হয়ে উঠলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। আর সেই লক্ষ্যেই একেবারে কোমর বেঁধে ময়দানে নামছে তারা। রাজ্যে তদন্তের জন্য গঠিত হচ্ছে ইডির ১০ টি দল। দলে রাখা হচ্ছে দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্য থেকে আনা অফিসারদের। সাম্প্রতিক সময় একের পর এক মামলার তদন্তের জন্য মঙ্গলবার বিশেষ বৈঠকে বসেন ইডি আধিকারিকরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর। একে একে জট খুলতে শুরু করেছে। প্রকাশ্যে এসেছে শিক্ষক নিয়োগে চরম দুর্নীতির আভাস। এই পরিস্থিতিতে তদন্তে গতি আনতে এদিন বিশেষ বৈঠকে বসেন ইডি আধিকারিকরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে এডির অফিসারদের নিয়ে এসে ১০ টি দল গঠন করা হবে। আলাদা আলাদা দলের ভাগ হয়ে চলবে গোটা মামলার তদন্ত। এতে তদন্তের গতির বাড়বে বলে মনে করছে তদন্তকারী দল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...