Tuesday, February 24, 2026

টাকা উদ্ধারকাণ্ডে ঝাড়খণ্ডের অভিযুক্ত ৩ বিধায়ককে অন্তর্বর্তীকালীন শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হাইকোর্টের

Date:

Share post:

টাকা উদ্ধারকাণ্ডে ঝাড়খণ্ডের ধৃত ৩ কংগ্রেস বিধায়ক (Jharkhand MLA)-সহ মোট ৫ জনের শর্তসাপেক্ষে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন অভিযুক্ত বিধায়কদের আইনজীবী আদালতে জানান, টাকা উদ্ধারের ঘটনা কখনই Cognizable অপরাধ নয়। তার জন্য এতদিন হেফাজতে (Custody) রাখার কোনও প্রয়োজন নেই। অভিযুক্তদের মধ্যে একজন ব্যবসায়ী এবং অপরজন পেট্রোল পাম্পের মালিক। তাই তাঁদের কাছে এই টাকা থাকা অস্বাভাবিক নয়। মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর।

অন্যদিকে সিআইডির আইনজীবী এদিন আদালতে জানায়, অভিযুক্তদের জামিন দিলে তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। এছাড়া বর্তমানে তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে আছে, সেই কারণে তাঁদের জামিন না দেওয়ার আর্জি জানান রাজ্য তদন্তকারী সংস্থার আইনজীবী। পাশাপাশি সিআইডির (CID) আইনজীবী আরও জানিয়েছেন, অভিযুক্তরা শাড়ি কিনতে কলকাতায় আসেন বলে জানালেও তাঁদের গাড়ি থেকে কোনও শাড়িই পাওয়া যায়নি। টাকার পাশাপাশি কিছু জাল বিলও গাড়ি থেকে উদ্ধার হয়েছে।

কী কী মানতে হবে অভিযুক্তদের?

তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে

পাসপোর্ট জমা রাখতে হবে

কলকাতা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না অভিযুক্তরা

সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারদের সময় মতো দেখা করতে হবে

মামলার বিচার হবে এমপি-এমএলএ কোর্টে

তবে এদিন সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচী জানান, অভিযুক্ত ৩ বিধায়ক সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে দল পরিবর্তনের অভিযোগ উঠেছে। গ্রেফতার হওয়া তিন বিধায়কদের আয়ের উৎস সম্পর্কে এদিন জানতে চান বিচারপতি। তবে যে বিধায়ক অভিযোগ জানিয়েছেন, তিনি এক দিন পর কেন অভিযোগ জানালেন, কথোপকথনের কোনও কল রেকর্ড দেওয়া হল না কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।

গত ৩১ জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল। এদিন শর্তসাপেক্ষ জামিন পান তাঁরা।

আরও পড়ুন- নজরে উত্তরবঙ্গ: শ্রমিক সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডুয়ার্স যাচ্ছেন অভিষেক

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...