Monday, April 6, 2026

দলবদলে চমক, ইস্টবেঙ্গলের দেবনাথকে তুলে নিল মোহনবাগান

Date:

Share post:

মঙ্গলবারই প্রস্তুতি ম‍্যাচে ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) হয়ে দারুণ ফুটবল খেলেছিলেন দেবনাথ মণ্ডল (Debnath Mondal)। আর ঠিক তার পরের দিনই তাঁকে সই করিয়ে সকলকে চমকে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avisek Banerjee) ডায়মন্ডহারবার এফসি-র (DHFC) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনবার লাল হলুদের অবধারিত গোল সেভ করেন দেবনাথ। ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি বিপক্ষের শিবিরে।

ইস্টবেঙ্গল ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে ইমামির কর্তারা যখন বলছিলেন, ‘এবারে সময় হাতে পাইনি। তবুও লড়াই করছি।’ ঠিক সেই সময়ই তাঁর দলের সঙ্গে অনুশীলন করা ফুটবলারকে তুলে নিল এটিকে মোহনবাগান। ভাল খেলার পর ফুটবলারকে সই করাতে ২৪ ঘণ্টা সময় লাগিয়ে ফেললেন কর্তারা? আর সেই ফাঁকে সেই ফুটবলারকে তুলে নিয়ে গেল বিপক্ষ। ৭০ বা ৮০-র দশকে ময়দানে দল বদলের গল্প অনেক শোনা যায়, তবে এই ধরনের ঘটনা এই সময় বিরল। ইমামি ইস্টবেঙ্গল সূত্রের খবর, ট্রায়ালে এসেছিলেন দেবনাথ। হয়ত একটা ম্যাচ নয়, আরও কিছুটা সময় তাঁকে দেখে নিয়ে সই করানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতেন কোচ।

আগে সই করা ১৩ জন স্বদেশী ফুটবলারের তালিকা প্রকাশ করেছিল ইমামি ইস্টবেঙ্গল। পরে আরও কয়েকজনের তালিকা প্রকাশ করে তারা। তবে কোনও তালিকাতেই নাম নেই দেবনাথের। ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে তাঁকে হয়ত দেখে নিতে চাইছিলেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন ও বিনো জর্জ। কিন্তু তারপরেও সই হয়নি তাঁর। আর এর মাঝেই বুধবার বিকেলে দেবনাথ মণ্ডলের সই করার কথা জানিয়ে দিল এটিকে মোহনবাগান।

মোহনবাগান সেল অ্যাকাডেমি থেকে উঠে আসা এই গোলরক্ষক এর আগে খেলেছেন চার্চিল ব্রাদার্সে। এটিকে রিজার্ভ দলেও ছিলেন তিনি। ডালহৌসি, মহামেডান এসি-র হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন:লাল-হলুদের ভালোবাসায় আপ্লুত মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, ঘুরে দেখলেন ইস্টবেঙ্গলের সংগ্রহশালা

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...