Friday, June 26, 2026

লাল-হলুদের ভালোবাসায় আপ্লুত মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, ঘুরে দেখলেন ইস্টবেঙ্গলের সংগ্রহশালা

Date:

Share post:

প্রতিক্ষার অবসান। ইস্টবেঙ্গল ক্লাবে ( EastBengal) রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেমোরিয়াল আর্কাইভ উদ্বোধনে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee)। লাল-হলুদের পক্ষ থেকে মুখ‍্যমন্ত্রীকে স্বাগত জানান ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার,সহ-সচিব রূপক সাহা। শতাব্দী প্রাচীন লাল-হলুদ ক্লাবে এসে পতাকা উত্তলন করলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সঙ্গী মন্ত্রী ববি হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রীড়াপ্রতিমন্ত্রী মনোজ তিওয়াড়ি এবং মন্ত্রী সুজিত বসু। এরপর আসে সেই মূহুর্ত, ফিতা কেটে রাজা সুরেশ চন্দ্র চৌধুরী সংগ্রহশালা উদ্বোধন করলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এরপর মাঠে এসে বল পায়ে কি-অফ করলেন মুখ‍্যমন্ত্রী, করলেন গোলও। এরপর মূল অনুষ্ঠান মঞ্চে আসতেই লাল-হলুদ সমর্থকদের ভালোবাসা এবং লাল-হলুদ স্লোগানে স্বাগত জানান হল মুখ‍্যমন্ত্রীকে।

এদিন প্রথমে  ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে  স্বাগত জানান হয় মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে। মুখ‍্যমন্ত্রীকে উত্তরীয় পরান প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি। এরপর ইমামির কর্ণধারদের স্বারক তুলে দেন মাননীয়া। এদিন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ১০০ নম্বর জার্সি হাতে তুলে দেন মুখ‍্যমন্ত্রীর। হাতে তুলে দেন স্বারক মূদ্রাও। এরপর সুভাষ ভৌমিকে এবং সুরজিত সেনগুপ্তের পরিবারের হাতে প্রয়াত প্রাক্তন ফুটবলারদের ছবি তুলে দেন মুখ‍্যমন্ত্রী।

এদিন মঞ্চে হেডকোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন এবং বিনো জর্জকে স্বাগত জানান মুখ‍্যমন্ত্রী। তাদের হাতে বল তুলে দেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বাচ্চাদের হাতে বল তুলে দেন মাননীয়া। দর্শকদের উদ্দেশেও বল উপহার হিসাবে ছুড়ে দেন। এদিন লাল-হলুদের ভালোবাসা পেয়ে আপ্লুত মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। লাল-হলুদের সংগ্রহশালার সম্পর্কে মুখ‍্যমন্ত্রী বলেন,” ইস্টবেঙ্গলের আর্কাইভ হল বিশ্বের সেরা আর্কাইভ।”

আরও পড়ুন:ফুটবলে ফিফার নিষেধাজ্ঞা তোলার জন্য যা যা করণীয় তা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...