Friday, June 26, 2026

হোর্ডিং তো দলের নয়, উৎসাহী কেউ করে থাকতে পারেন: কুণাল

Date:

Share post:

দক্ষিণ কলকাতায় অভিষেকের ছবি দিয়ে ‘নতুন তৃণমূল’-এর ঘোষণা সম্বলিত হোর্ডিং সমগ্র পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মাত্রা যোগ করেছে।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘ওই হোর্ডিং তো দলের নয়। উৎসাহী কেউ করে থাকতে পারেন। অভিষেকের বক্তৃতা থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে। কাউকে তুলে ধরার কথা অর্থহীন। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস চলছে।’’
তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের নেত্রী হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই দলের সেনাপতি। সেক্ষেত্রে অভিষেক বহুবার নতুন তৃণমূলের কথা বলেছেন। নতুন তৃণমূল বলতে আরও শৃঙ্খলাবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কুণাল ঘোষ আরও বলেন, বিষয়টিকে বিরোধীরা যেভাবে সামনে রাখছেন তা মোটেই ঠিক নয়।
বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতৃত্ব। এবং এই হোর্ডিং নিয়ে তারা কোনওভাবেই মাথা ঘামাতে রাজি নন।

সৌগত রায় বললেন, ‘‘ নয়া তৃণমূল নিয়ে আমার জানা নেই৷ কারা হোর্ডিং দিল সেটা জানিনা। অভিষেক নয়া তৃণমূলের কথা বলেছেন। এই বিষয়ে কখনও কখনও কথা হয়েছে। তবে এই ক্যাম্পেন হোর্ডিং বা টাইমলাইন সম্পর্কে জানিনা৷ সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপারে আমার জানা নেই।’’

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...