Wednesday, June 24, 2026

Corona Update : চিন্তা মুক্তি নেই, এক লাফে ফের বাড়ল করোনা

Date:

Share post:

করোনা (Corona) গ্রাফ ফের ঊর্ধ্বমুখী, সংক্রমণ ছাড়াল ১২ হাজারের গণ্ডি । যদিও সক্রিয় রোগীর (Active case) সংখ্যা আগের থেকে অনেকটাই কম। আশা জাগিয়েছে সুস্থতার হার।

করোনা সংক্রমণ নিয়ে কমল না উদ্বেগ। বুধবার যে দৈনিক করোনা সংক্রমণ নেমে এসেছিল ১০ হাজারের নিচে। আজ বৃহস্পতিবার ফের তা ঊর্ধ্বমুখী। দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান (Health and Family Welfare) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। অ্যাকটিভ কেস বেশ কিছুটা নিম্নমুখী। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৩৪৩। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৬ হাজার ২৫১ জন। রাজধানীতে এখনও ঊর্ধ্বমুখী সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, বুস্টার ডোজের (Booster Dose) সময়সীমা বাড়ান হয়েছে। এর আগে ১৫ অগাস্ট পর্যন্ত বিনামূল্যে বুস্টার ডোজের ঘোষণা করা হয়েছিল। এবার সেই সময়সীমা আরও বাড়ল। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্তই নিখরচায় করোনার প্রিকশন ডোজ পাওয়া যাবে বলে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যে ২০৮ কোটি ৯৫ লক্ষের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...