Wednesday, June 24, 2026

বিপুল সম্পত্তি বৃদ্ধি রাজ্যের ১৭ বিরোধী নেতা-নেত্রীর, আদালতে দায়ের জনস্বার্থ মামলা

Date:

Share post:

শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির নিয়ে আদালতে দায়ের হয়েছে মামলা। সেই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এরইমাঝে এবার বিরোধী দলের ১৭ জন নেতা নেত্রীর বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। যার জেরে এবার বিপাকে পড়তে চলেছেন বিরোধী নেতারা। আর এই তালিকায় সর্বাগ্রে রয়েছে সাংসদ শিশির অধিকারীর(Sisir Adhikari) নাম, এর ঠিক পরেই রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)।

বৃহস্পতিবার কলকাতায় হাইকোর্টে(Kolkata HighCourt) ১৭ বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত এই মামলা দায়ের করেন আইনজীবী অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, ওই ১৭ জন নেতা-নেত্রীর সম্পত্তি গত কয়েক বছরে বিপুল পরিমাণে বেড়েছে। কেন এই বৃদ্ধি, আদালত তা খতিয়ে দেখুক। যে তালিকা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে, শিশির অধিকারীর সম্পত্তি ২০০৬ সাল থেকে ২০১৯ সালের মধ্যে স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৫৬৮ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ৬২১৩ শতাংশ। শিশির অধিকারীর স্ত্রীর সম্পত্তিও বেড়েছে ব্যাপকভাবে। ওই সময়কালে তাঁর স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩০০ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ১৭৩৮ শতাংশ। তালিকায় এরপরই রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০০৬-২০২১ এই সময়কালে শুভেন্দুর স্থায়ী সম্পত্তি বেড়েছে ১২৮ শতাংশ, এবং অস্থায়ী সম্পত্তি বেড়েছে ৮৫৪ শতাংশ।

এছাড়াও আদালত সূত্রে জানা গিয়েছে, যে ১৭ জন বিরোধী নেতা ও নেত্রীর এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি সেই তালিকায় শিশির অধিকারী ও তাঁর পুত্র শুভেন্দু অধিকারীর পাশাপাশি রয়েছেন দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খান, মনোজ কুমার ওঁরাও, আবদুল মান্নান, মিহির ঘোষ, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, অনুপম হাজরা, মহম্মদ সেলিম, জিতেন্দ্র তিওয়ারি।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...