Wednesday, June 24, 2026

ধাওয়ান-গিলের দুরন্ত ব‍্যাটিং-এ ভর করে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জয় ভারতের( India)। শিখর ধাওয়ান-শুভমন গিলের ব‍্যাটিং-এ ভর করে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল কে এল রাহুলের দল। ৮১ রানে অপরাজিত ধাওয়ান। ৮২ রানে অপরাজিত শুভমন গিল। ম‍্যাচের এদিন দুরন্ত ব‍োলিং অক্ষর প‍্যাটেল এবং দীপক চ‍্যাহার এবং প্রসিদ্ধ কৃষ্ণা। তিনটি করে উইকেট নেন তারা। এই জয়ের ফলে তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল রাহুলরা।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে দশ উইকেট হারিয়ে ১৮৯ রান করে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৫ রান করেন চাকাভা। ৩৩ রানে অপরাজিত ইভান্স। ৩৪ রান করেন এনগারাভা। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল এবং দীপক চ‍্যাহার এবং প্রসিদ্ধ কৃষ্ণা। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমন গিলের দুরন্ত ব‍্যাটিং-এর দাপটে ১০ উইকেটে জয় তুলে নেয় ভারত। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন ধাওয়ান-গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধাওয়ান যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন জিম্বাবোয়ে বিরুদ্ধে শুরু করলেন তিনি।

আরও পড়ুন:একদিনের ক্রিকেটে র‍্যাঙ্কিং-এ শীর্ষে থেকেই পয়েন্ট সংখ‍্যা বাড়িয়ে চলেছেন বাবর, টপকালেন বিরাট-রোহিতকে

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...