Monday, April 13, 2026

Raju Srivastav: অতি সংকটজনক রাজু শ্রীবাস্তব! চিন্তায় চিকিৎসকরা

Date:

Share post:

ভালো নেই কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastav) হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই মুহূর্তে আইসিইউ-তে (ICU) লাইফ সাপোর্টে রাখা হয়েছে অভিনেতাকে। চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন না বলেই জানাচ্ছেন ডাক্তারেরা।

গত ১০ই অগাস্ট জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় আচমকাই হার্ট অ্যাটাক হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রাজু শ্রীবাস্তবের অবস্থার অবনতি ঘটেছে। আপাতত অতি সংকট জনক তিনি। মস্তিষ্কে সেভাবে অক্সিজেন যাচ্ছে না। কার্যত ব্রেনডেথের (Brain death) পরিস্থিতি তৈরি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তাঁর জ্ঞান আসেনি। চিন্তায় তাঁর পরিবার। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন- প্রয়াত সাংবাদিক সোমা মুখোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর


 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...