Friday, April 3, 2026

পার্থ-অর্পিতাকে আজ ফের আদালতে পেশ

Date:

Share post:

১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ এসএসসি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। দু’জনকে জেরায় ইতিমধ্যেই একাধিক তথ্য পেয়েছে ইডি। সূত্রের খবর,অর্পিতা জেরায় সহযোগীতা করলেও, মুখে এখনও কুলুপ পার্থর।

আরও পড়ুন:সুকন্যা প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ টাকা, গয়না ছাড়াও একাধিক সম্পত্তির হদিস মিলেছে। এরপরই দু’জনকে গ্রেফতার করে ইডি। জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এরপর গত ৫ আগস্ট তাঁদের দু’জনকে জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত।

ইডি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ এই টাকা, সোনা-হীরে উদ্ধার করে। যদিও জেরায় অর্পিতা জানান, টাকা, গয়না সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের। ওই টাকা বা গয়নার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই দাবি করেছেন অর্পিতা।

এদিকে আদালতের নির্দেশমত বৃহস্পতিবার আদালতে পেশের আগে ফের স্বাস্থ্য পরীক্ষা করা হয় পার্থ-অর্পিতার। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...