Wednesday, June 24, 2026

মন্দির কাদের? দু’দল সাধুর সংঘর্ষে উত্তপ্ত রাম জন্মভূমি, অযোধ্যায় বোমাবাজির অভিযোগ

Date:

Share post:

মন্দির দখলকে কেন্দ্র করে দু’দল সাধুর মধ্যে সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল রাম জন্মভূমি অযোধ্যা (Ayodhya)। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে নৃসিংহ মন্দির(Nrisingha Temple) চত্বরে বোমাবাজি হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ভোরে দু’দল সাধুর মধ্যে এহেন হিংসার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়।

অযোধ্যার কতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৃসিংহ মন্দিরে আয়ের ভাগ বাটোয়ারা নিয়ে গত দু’মাস ধরে পরিচালন সমিতির দুটি গোষ্ঠীর মধ্যে ঝগড়া শুরু হয়। বৃহস্পতিবার সেই বিবাদ একেবারে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন মন্দিরের মহন্ত, পুরোহিত এবং সাধুরা। স্থানীয়দের সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ মন্দির চত্বরে সংঘর্ষ শুরু হওয়ার পর একাধিকবার শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যা বোমার শব্দ বলে ধারণা স্থানীয়দের। যদিও বোমাবাজির অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন কোতোয়ালি থানার সার্কেল ইন্সপেক্টর রাজেশ তিওয়ারি।

পুলিশ জানিয়েছে, শক্তিশালী পটকা জাতীয় কিছু ফাটানো হয়েছিল ওখানে। আর কিছু নয়। তবে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, কয়েকজনকে আটকও করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি এই ঘটনায়।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...