Tuesday, June 23, 2026

সুকন্যা প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত

Date:

Share post:

প্রাথমিক শিক্ষিকার চাকরিতে অনিয়মের অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে বৃহস্পতিবার সুকন্যাকে হাইকোর্টে হাজিরা দিতে বিচারপতি। এ প্রসঙ্গে অনুব্রতকে জিজ্ঞাসা করাতেই মুখ খুললেন তিনি।

আরও পড়ুন:বোলপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা অনুব্রত কন্যার

বৃহস্পতিবার সকালে হাইকোর্টের নির্দেশমত নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সুকন্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমার মেয়ে সব পাশ করেছে। সার্টিফিকেট আছে। যা বলার আদালত বলবে।”

এদিন বুধবার অনুব্রতের বোলপুরের বাড়িতে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল সিবিআই । তবে তদন্তকারীদের সঙ্গে সুকন্যা কথা বলতে চাননি বলে সিবিআই সূত্রে জানা যায়। এর পরেই কলকাতা হাইকোর্টে সুকন্যার চাকরিতে নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে। এমনকি মামলাও করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে সুকন্যাকে টেট পরীক্ষায় পাশের সার্টিফিকেট নিয়ে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...