Saturday, April 4, 2026

Weather forecast: ফের নিম্নচাপ! সপ্তাহান্তে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

বর্ষায় প্রয়োজনীয় বৃষ্টি (Rain) হয়নি , কিন্তু দফায় দফায় নিম্নচাপ (Depression) অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বঙ্গের বুকে। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়ে দিয়েছে উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত দু সপ্তাহে দুবার গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal)। উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে, তবে কলকাতা শহর ও শহরতলী সংলগ্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেশি। যদিও আবহাওয়া পরিবর্তনের পর থেকেই ফের অস্বস্তিকর গরমে নাকাল বঙ্গবাসী। গত দুদিন ধরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত বাঙালি নাজেহাল। তাদের জন্য কিছুটা হলেও সুখবর দিতে পারল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এই ঘূর্ণাবর্ত ক্রমাগত শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে এবং বাংলা উপকূলের কাছাকাছি ওড়িশাতে প্রবেশ করবে। এর ফলে অবিরাম বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে। যদিও স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণাবর্তের শক্তি ক্ষয় হবে এবং নিম্নচাপ দুর্বল হয়ে ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে । নিম্নচাপের কারনে শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বৃষ্টি হতে পারে। দফায় দফায় হালকা থেকে মাঝারি আবার কখনও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমানে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায়, বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এর মধ্যেই সকলকে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দিঘা, মন্দারমণি, সাগর-আইল্যান্ড সহ বাংলা উপকূলে সমুদ্রের ধারে যেতে পর্যটকদের নিষেধ করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...