Saturday, April 4, 2026

‘মেয়েদের মত নিজের সঙ্গী বদলান নীতীশ’, বেলাগাম মন্তব্যে বিতর্কে কৈলাস

Date:

Share post:

“বিদেশে মেয়েরা যেভাবে প্রেমিক বদলায়, নীতীশ কুমারও সেইভাবেই নিজের সঙ্গী বদলান”। সম্প্রতি ইন্দোরে (Indore) সাংবাদিকদের মুখোমুখি (Press Conference) হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (BJP National General Secretary) কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।  নীতীশ কুমারের (Nitish Kumar) বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বিজেপি নেতা যে শব্দ ব্যবহার করেছেন, তা মোটেও সমর্থনযোগ্য নয় বলেই মত রাজনৈতিক মহলের। পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে লিঙ্গবৈষম্যমূলক (Gender Discrimination) মন্তব্যও করেছেন কৈলাস।

বৃহস্পতিবার ইন্দোরে কৈলাস বলেন, আমি যখন বিদেশে গিয়েছিলাম তখন ওখানকার একজন আমাকে বলেছিলেন, আমাদের এখানে মেয়েরা যখন তখন প্রেমিক বদলে নেয়। নীতীশ কুমারও ঠিক সেইরকম। উনি ঠিক বুঝে উঠতে পারেন না কখন কার হাত ধরা উচিত এবং কখন কার হাত ছাড়া উচিত। কৈলাসের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে আসেন বিজয়বর্গীয়। কিছুদিন আগেই অগ্নিবীরদের নিরাপত্তারক্ষী হিসাবে কাজে ব্যবহার করার নিদান দিয়ে বিতর্কে (Controversy) জড়িয়েছিলেন তিনি। এবার নীতীশকে আক্রমণ করতে গিয়ে কার্যত নারী সমাজকেই কলঙ্কিত করার অভিযোগ উঠল বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিহারে নতুন ইনিংস শুরু করেছেন নীতীশ কুমার। গেরুয়া শিবিরকে ব্যাকফুটে ফেলে নীতীশ যে আরজেডির (RJD) হাত ধরছেন সেটা একদমই মেনে নিতে পারছেন না অনেক বিজেপি নেতাই। সেকারণেই অনেক সময় ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে নীতীশ কুমারকে। বিজেপি নেতাদের অভিযোগ, স্রেফ গদির লোভে বিহারের মানুষকে অপমান করছেন সংযুক্ত জনতা দল (JDU) সুপ্রিমো। উল্লেখ্য, ২০২০ সালে এনডিএ-কে ক্ষমতায় এনেছিল বিহারবাসী। কিন্তু বিজেপির হাত ছেড়ে বিশ্বাসঘাতকতা করেছেন নিতীশ। তাই একের পর এক আক্রমণে নীতীশকে কার্যত নাস্তানাবুদ করতে ছাড়ছেন না বিজেপির কোনও নেতা-মন্ত্রীই। সেই তালিকায় এবার যুক্ত হল কৈলাসের নামও।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...