Wednesday, June 24, 2026

বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

Date:

Share post:

বঙ্গোপসাগরের গভীরে ইলিশ ধরতে গিয়ে শুক্রবার নিখোঁজ হয়ে গিয়েছে একটি ট্রলার। একই সঙ্গে নিখোঁজ কাকদ্বীপ-নামখানা এলাকার ১৮ মৎস্যজীবী। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া সতর্কবার্তা পাওয়ার পর ফেরার সময় সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত কেঁদো দ্বীপের কাছে ডোবা চরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে গিয়েছে। আপাতত তাঁদের কারও সন্ধান মিলছে না।
কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, গত ১৬ অগাস্ট কাকদ্বীপ মৎস্যবন্দর থেকে বঙ্গোপসাগরের গভীরে ইলিশ ধরতে গিয়েছিল ‘এফবি সত্যনারায়ণ’ নামের ট্রলারটি। এর পর সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরা ট্রলারগুলিকে ১৭ তারিখের মধ্যে পাড়ে ফিরে আসার সতর্কবার্তা দেওয়া হয়। বার্তা পেয়ে ফেরার সময় কেঁদো দ্বীপের অদূরে দুর্ঘটনায় পড়ে ট্রলারটি।জানা গিয়েছে, জঙ্গলঘেরা ওই দ্বীপের কাছে আরও কয়েকটি ট্রলার আশ্রয় নিয়েছিল। সেগুলির কর্মীরাই নিখোঁজদের সন্ধান করছেন। শুক্রবার দুপুর পর্যন্ত উপকূলরক্ষী বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারেনি বলে মৎস্যজীবী সংগঠন জানিয়েছে।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...