Saturday, April 4, 2026

ডেঙ্গু সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, জরুরী বৈঠক রাজ্য স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

তেমন ভারী বৃষ্টি না হলে বর্ষার মরসুম শুরু হয়েছে বাংলায়। দক্ষিণে হালকা বৃষ্টির দেখা মিলছে। তবে উত্তরবঙ্গ কার্যত ভেসেছে প্রবল বৃষ্টিতে। আর এই মরশুমে রাজ্য জুড়ে শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ। জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন অনেকেই।শুক্রবার জরুরী ভিত্তিতে ডেঙ্গু নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠক ডাকল।উপস্থিত থাকবেন সব সিএমএইচ ও ডিএম। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব।পাশাপাশি কোভিড ভ্যাকসিন-সহ একাধিক ইস্যুতে বৈঠক। রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি সংক্রমণ চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।

জানা গিয়েছে, হাওড়া ও কলকাতা নিয়ে চিন্তিত নবান্ন। তার জেরেই এই বৈঠক ডাকা হয়েছে। ডেঙ্গি সংক্রমণের সরকারি রেকর্ড ইতিমধ্যেই কপালে ভাঁজ ফেলেছে নবান্নের আধিকারিকদের। ২০২০, ২০২১-এর তুলনায় বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, যা নিয়েই চিন্তিত স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১১ ই অগাস্ট থেকে ১৭ ই অগাস্ট পর্যন্ত ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে ৫৩৫ জনের। তার আগের সপ্তাহে এই সংখ্যাটা ছিল ৫৪৮। শুধু তাই নয়, নবান্নের তথ্য বলছে এখনও পর্যন্ত রাজ্যে গত ১৭ই অগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যাটি ৪১৮৪। যা নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, পুর ও নগর উন্নয়ন দফতর দফায় দফায় বৈঠক করছে। নবান্ন সূত্রে খবর, বিশেষভাবে পাঁচটি জেলাকে চিহ্নিত করা হয়েছে যেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে এখনও পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে।

&nbsp

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...