Friday, April 3, 2026

সীমান্তে রুটিন পেট্রলিংয়ে গিয়ে বাংলদেশি জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জওয়ান

Date:

Share post:

একদিকে উত্তপ্ত উপত্যকা। যেখানে সেখানে জঙ্গি হামলা লেগেই রয়েছে। এবার ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে আচমকা বাংলাদেশি জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন এক বিএসএফ জওয়ান। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরায়।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ডুবে গেল ট্রলার, নিখোঁজ ১৮ মৎস্যজীবী

ত্রিপুরার পুলিশ সুপার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিএসএফ-এর একটি টিম সিমনাপুর সীমান্তে রুটিন পেট্রলিংয়ে গিয়েছিল। সেই সময়েই গুলি চালানো হয়।চারটি বুলেট লাগে এই বিএসএফ জওয়ানের।” এরপর বাকি জওয়ানরা পাল্টা গুলিবৃষ্টি শুরু করেন জঙ্গিদের দিকে তাক করে। জখম অবস্থায় হেলকপ্টারে করে আগরতলায় আনা হয় ওই বিএসএফ জওয়ানকে। যদিও শেষরক্ষা হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, মৃত জওয়ানের নাম গ্রিজেশ কুমার। তিনি সীমান্ত সুরক্ষা বলের ১৪৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।পুলিশ জানিয়েছে, এনএলএফটি জঙ্গিদের গুলিতেই প্রাণ হারিয়েছেন ওই জওয়ান।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...