Friday, June 26, 2026

Mumbai: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা অ্যাপার্টমেন্ট! বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা

Date:

Share post:

মুম্বইয়ে ভেঙে পড়ল ৪ তলা বিল্ডিং। শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পশ্চিম বরিভালির (Borivali West) সাইবাবা নগরে আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গীতাঞ্জলী অ্যাপার্টমেন্ট (Gitanjali Apartment)। দুর্ঘটনায় বেশ কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের (Injury) কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের (Fire Brigade) আটটি ইঞ্জিন, দুটি উদ্ধারকারী ভ্যান (Rescue Van), তিনটি অ্যাম্বুলেন্স (Ambulance) এবং কুইক রেসপন্স টিম (Quick Response Team)।

দমকল আধিকারিকরা জানিয়েছেন বাড়িটি জরাজীর্ণ অবস্থায় ছিল। ইতিমধ্যে ধ্বংসস্তুপের (Derbis) নিচে কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। তবে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) জানিয়েছে, অ্যাপার্টমেন্টটি আগে থেকেই বাতিল ঘোষণা করা হয়েছিল এবং খালিও করে দেওয়া হয়েছিল। তবে বিএমসি-র নির্দেশিকা অমান্য করে বর্তমানে অ্যাপার্টমেন্টে কেউ ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়। এদিন রাস্তার অপরদিকে দাঁড়িয়ে অ্যাপার্টমেন্ট ধসে পড়ার গোটা ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন এক প্রত্যক্ষদর্শী।

উল্লেখ্য, গত জুন মাসেই বান্দ্রা পশ্চিম এলাকার শাস্ত্রী নগরে ঝুপড়ি ধসে মৃত্যু হয় বছর চল্লিশের এক মহিলার। গুরুতর আহত হন আরও ১৯ জন। অন্যদিকে চলতি বছরের অগাস্ট মাসের শুরুতেই থানে শহরের দহিসার এলাকায় পাঁচ তলা একটি অ্যাপার্টমেন্ট ভেঙে পড়ার খবর সামনে এসেছিল। তবে দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...