Tuesday, June 23, 2026

ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘প্রযুক্তি সভা পুরস্কার’ পাচ্ছে রাজ্যের একাধিক প্রকল্প, টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

একের পর এক জনদরদী প্রকল্পে রাজ্যের প্রান্তিক মানুষের জন্য দিগন্ত খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর তার এই উদ্যোগ দেশ তো বটেই আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসা কুড়িয়েছে। সেই পথে হেঁটে ফের একবার পুরস্কৃত হতে চলেছে রাজ্য সরকারের দুয়ারে সরকার(Duare Sarkar), দুয়ারে ত্রাণের মতো একাধিক প্রকল্প। রাজ্য সরকারের তিনটি প্রকল্প পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের প্রযুক্তি সভা পুরস্কার ২০২২-এ। শুক্রবার টুইট করে এই খুশির খবর তুলে ধরেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলির পুরস্কার প্রাপ্তির খবর প্রকাশ্যে আসার পর শুক্রবার টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “জেনে খুশি হয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প দুয়ারে ত্রাণ, দুয়ারে সরকার, মাইনর মিনারেল অনলাইন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম এবং স্টেট এক্সাইজ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম (eAbgari) ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের প্রযুক্তি সভা পুরস্কার ২০২২-এর জন্য নির্বাচিত হয়েছে৷ সবাইকে অভিনন্দন!”

রাজ্য সরকারের প্রকল্পের পুরস্কার প্রাপ্তি এই প্রথমবার নয়। এর আগেও দেশ তো বটেই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রকল্প। খোদ রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার আদায় করেছে ‘কন্যাশ্রী’। এর পাশাপাশি রূপশ্রী, সবুজ সাথী, দুয়ারে সরকারের মতো প্রকল্পগুলি একাধিক জায়গা থেকে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। সেই পথে হেঁটে আরও একবার পুরস্কৃত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...