Wednesday, June 24, 2026

ছিনতাই লেওনডস্কির ৫৬ লক্ষ টাকার ঘড়ি, ধৃত দুষ্কৃতি

Date:

Share post:

ছিনতাই হলো বার্সেলোনার ( Barcelona) স্ট্রাইকার রবার্ট লেওনডস্কির (Robert Lewandowski) ঘড়ি। ন‍্যু’ক‍্যাম্প থেকে অনুশীলন ছেড়ে ভক্তদের সই দেওয়ার সময় লেওনডস্কির ৫৬ লক্ষ টাকার ঘড়ি ছিনতাই হয় বলে অভিযোগ। যদিও পুলিশ জানিয়েছে, সেই দুষ্কৃতি ধরা পড়েছে এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।

এক স্প‍্যানিস সংবাদপত্রের খবর অনুযায়ী, ক্লাবের অনুশীলন শেষে মাঠের বাইরে ভক্তদের সই দিচ্ছিলেন লেওনডস্কি। ছবি তুলছিলেন তাঁদের সঙ্গে। তিনি গাড়িতে বসেই জানলার কাচ খুলেই ভক্তদের সই দিচ্ছিলেন। সেই সময়ই হঠাৎ এক ব্যক্তি লেওনডস্কির ঘড়িটি ছিনতাই করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সেই দুষ্কৃতি ইতিমধ্যে ধরা পড়েছে এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।

এই নিয়ে লেওনডস্কি বলেন, “পুরো ঘটনায় আমিও অবাক হয়ে গিয়েছিলাম। এভাবে ঘড়ি চুরি হতে পারে, ভাবতেই পারছি না। তবে পুলিসকে ধন্যবাদ দিতে চাই। ওঁদের জন্যই আমার মূল্যবান জিনিস ফেরত পেলাম।”

আরও পড়ুন:শনিবার ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ জুয়ানের

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...