Monday, April 6, 2026

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন ঝুলন

Date:

Share post:

চোট সারিয়ে ভারতের মহিলা দলে ফিরলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। একদিনের ক্রিকেটে দলে ফিরলেন বাংলার এই কিংবদন্তি পেসার। ২২ মার্চে মহিলাদের বিশ্বকাপে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন ঝুলন। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরতে চলেছেন চাকদহ এক্সপ্রেস। প্রায় মাস ছয়েক পরে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরতে চলেছেন ঝুলন।

চোট সারিয়ে দলে ফিরলেন ঝুলন মার্চ মাসে শেষবার ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছিল ঝুলনকে। সেই সময় বিশ্বকাপে খেলছিল ভারতের মেয়েরা। বিশ্বকাপ অভিযান শেষ করে ভারত শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। সেই দলেও ছিলেন না বাংলার পেসার। অনেকেই মনে করেছিলেন এরপরেই হয়ত ক্রিকেট থেকে অবসর নেবেন ৩৯ বছর বয়সী ঝুলন। কিন্তু হব জল্পনা কাটিয়ে ফের ২২ গজ কাঁপাতে তৈরি তিনি।

১০ সেপ্টেম্বর থেকে শুরু ইংল‍্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচের সিরিজ এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ভারতের মহিলা দল। দুই ফরম্যাটেই ভারতের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।

একনজরে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতীয় দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, সাব্বিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া স্বপ্না ভাটিয়া (ডব্লিউকে), ইয়াস্তিকা ভাটিয়া (ডব্লিউকে), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী, রাজেশ্বরী , হারলিন দেওল, দয়ালান হেমলতা, সিমরান দিল বাহাদুর, ঝুলন গোস্বামী, জেমিমা রড্রিগস।

একনজরে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল:

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, জেমিমা রদ্রিগেস, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘনা, তানিয়া স্বপ্না ভাটিয়া (ডব্লিউকে), রাজেশ , দয়ালান হেমলথা, সিমরান দিল বাহাদুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কে.পি. নভগিরে।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...