Saturday, June 6, 2026

Uttarakhand: মেঘভাঙ্গা বৃষ্টিতে দেরাদুনে হড়পা বান, জলের তলায় বৈষ্ণোদেবীর গুহা

Date:

Share post:

একটানা বৃষ্টিতে (rain) বিপর্যস্ত উত্তরাখন্ড (Uttarakhand)। শুক্রবার থেকে একনাগাড়ে বৃষ্টিতে এবার হড়পা বান দেরাদুনে (Dehradun)। টানা বৃষ্টির জেরে, দেরাদুনের অধিকাংশ এলাকা জলমগ্ন।জলের তলায় বৈষ্ণোদেবীর গুহা, তপকেশ্বর মহাদেব মন্দির।

প্রাকৃতিক বিপর্যয় জেরে বিধ্বস্ত উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। ইতিমধ্যেই তমসা নদীর (Tamasa River) জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। দেরাদুনের অবস্থা শোচনীয়, অত্যাধিক বৃষ্টির জেরে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। হরিদ্বারের গঙ্গাতেও জল প্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে। কিছু গ্রামবাসীকে উদ্ধার করে স্থানীয় রিসর্টে রাখার ব্যবস্থা করেছে প্রশাসন। বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বৈষ্ণোদেবীর গুহা ও তপকেশ্বর মহাদেব মন্দির জলের তলায় ডুবে গিয়েছে। তবে সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে, মন্দির কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগের জেরে আপাতত স্থগিত রাখা হল বৈষ্ণোদেবীর মন্দির যাত্রা।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...