Sunday, March 15, 2026

বাদ মাছ-মাংস! এবার তীর্থক্ষেত্রে নিরামিষ খাবার বিক্রি করবে ম্যাকডোনাল্ড, ডোমিনোজ

Date:

Share post:

হয়তো বেড়াতে গেছেন বৈষ্ণোদেবী কিংবা তিরুপতি বা অমৃতসরের স্বর্ণমন্দির। আর সেখানে গিয়ে আপনি খেতে চাইছেন নিরামিষ খাবারের। এবার এই সুযোগটাই করে দিচ্ছে একাধিক রেস্তরাঁ। পাশাপাশি সেই তালিকায় রয়েছে ম্যাকডোনাল্ড, ডোমিনোজ, বার্গার কিং কিংবা সাবওয়ের মতো প্রতিষ্ঠানও।

পূণ্যার্থীদের জন্য নিরামিষ খাবার চালু করার দিকে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে এই প্রতিষ্ঠানগুলি। খবর পাওয়া গেছে আগামী মাসেই বৈষ্ণোদেবীতে খুলে যাচ্ছে ম্যাকডোনাল্ডের দুটি আউটলেট। যেখানে একশো শতাংশ নিরামিষ খাবার পাবেন পূণ্যার্থীরা। ইতিমধ্যেই অমৃতসর ও কুরুক্ষেত্রে রমরমিয়ে নিরামিষ খাবারের ব্যাবসা করছে ম্যাকডোনাল্ড। এরপর অযোধ্যা, কামাক্ষা ও কাটরাতেও এই ধরণের আউটলেট খোলার তোড়জোড় করছে তারা।

পাল্লা দিয়ে পিছিয়ে নেই বার্গার কিংও। সারা বিশ্বের মধ্যে বৈষ্ণোদেবীতেই তারা তাদের প্রথম নিরামিষ খাবারের আউটলেট খুলতে চলেছে। সংস্থাগুলির বক্তব্য, প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী আসেন এই তীর্থক্ষেত্রগুলিতে। পুণ্যার্থীদের অধিকাংশই নিরামিষ খাবার খান। কাজেই নিরামিষ মেনু থাকলে অনেক বেশি মানুষ দোকানে আসবেন বলে আশা তাঁদের।

আরও পড়ুন- তৃণমূল নেতার থেকে গাড়ি ঘুষ নিয়েছেন বিজেপি জেলা সভাপতি, দলের অন্দরেই বিষ্ফোরক অভিযোগ


 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...