Monday, April 6, 2026

নজরে পঞ্চায়েত, সোমবার ৩ সংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে সংগঠনকে ঢেলে সাজাতে জেলা ধরে ধরে বৈঠক করছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর সেই লক্ষ্যে আগামী সোমবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বৈঠকে বসতে চলেছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা, ও ঝাড়গ্রামের জেলা নেতৃত্বের সঙ্গে। রাজ্য রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতির মাঝে অভিষেকের এই বৈঠকের দিকে নজর রাজনৈতিক মহলের।

তৃণমূল সূত্রের খবর, সোমবার দুপুর ১২ টা নাগাদ ঘাটাল সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর তিনটে নাগাদ মেদিনীপুর সাংগঠনিক জেলা ও ঝাড়গ্রাম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে সমস্ত সংগঠনিক জেলা নেতৃত্বদের কাছ থেকে সংগঠনের হাল হকিকত সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেবেন অভিষেক। পাশাপাশি দুর্নীতিমুক্ত তৃণমূল গঠনের যে উদ্যোগ সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়েছেন সেই লক্ষ্যে বার্তা দিতে পারেন তিনি। দলে কোনরকম দুর্নীতি যে বরদাস্ত করা হবে না, এই বৈঠক থেকে দলের সব স্তরকে সে বিষয়ে কঠোর বার্তা দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বৈঠক থেকে সকলকে আর্থিক শিষ্টাচার নিয়ে সতর্ক করতে পারেন তিনি।

‘শুধু নির্বাচন নয়’ সর্বদা তৃণমূল নেতাদের মানুষের পাশে থাকতে হবে। তাদের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে,’ বারবার এই বার্তা দিয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবেও এই নীতি অক্ষরে অক্ষরে পালন করেন অভিষেক। সেই লক্ষ্যে তিনি চালু করেছেন ‘এক ডাকে অভিষেক’ প্রকল্প। নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ডহারবার তো বটেই উত্তরের জেলাগুলিতেও যা লাগু হয়েছে। জেলা নেতৃত্বদের মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি জানা যাচ্ছে ৩ সাংগঠনিক জেলায় সংগঠনিক হাল হাকিকত সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেবেন অভিষেক।

আরও পড়ুন- Reliance: জনস্বার্থ মামলা খারিজ, বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা গড়ছেন আম্বানি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...