Monday, April 6, 2026

পুরসভার নির্দেশে আপাতত বন্ধ মহম্মদ আলি পার্কের পুজো মন্ডপ তৈরির কাজ

Date:

Share post:

মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। এবারের মতো মণ্ডপ তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ জারি করল কলকাতা পুরসভা।

বেশ কয়েক বছর ধরে এই পুজো নিয়ে কলকাতা পুরসভা সতর্কতা জারি করেছিল। কারণ, মহম্মদ আলি পার্কে একটি ভূর্গর্ভস্থ জলাধার রয়েছে। এই জলাধারটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল।

পুজোর প্যান্ডেল হলে লোকজনের সমাগমে চাপ পড়তে পারে প্রাচীন ওই জলাধারে। তাই মণ্ডপের কাজ বন্ধ রাখার নির্দেশ উদ্যোক্তাদের।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার আধিকারিকরা মহম্মদ আলি পার্ক পরিদর্শনে যাবেন। তাঁরা খতিয়ে দেখবেন ভূগর্ভস্থ জলাধারটির পরিস্থিতি। সেখানে দুর্গাপুজোর প্যান্ডেল (Durga Puja) হলে বিপদের আশঙ্কা রয়েছে কী না, তা খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত জানাবে কলকাতা পুরসভা।

আরও পড়ুনঃ মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি সিবিআইয়ের
বছর তিনেক আগে ২০১৯ সালে পার্কের নীচে জলাধারটির পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন পুরসভার ইঞ্জিনিয়ররা। সেই সময় একটি ফাটল দেখা গিয়েছিল ইটের তৈরি ওই জলাধারে। তারপরই পার্কের ভেতরের পুজো সরে গিয়েছিল বাইরে। আসলে পুরসভার আধিকারিকরা জানিয়েছিলেন, জলাধারটি ভেঙে পড়লে ধস নামতে পারে যে কোনও মুহূর্তে। যদিও এখনও সংস্কার হয়নি জলাধারের। যেকারণে ২০১৯ ও ২০২০ সালে পুজো সরে যায় সংলগ্ন ফায়ার ব্রিগেডে।
এবছর অনুমতি ছাড়াই পুজো উদ্যোক্তারা পার্কে ওই জলাধারের পাশে মণ্ডপ তৈরি শুরু করেছিলেন। কিন্তু তা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে পুরসভা।
পুরসভার বক্তব্য, জলাধারের অংশটি ছেড়েও যদি মণ্ডপ তৈরি করা হয়ে থাকে, সেটাও নিরাপদ নয়। উদ্যোক্তারা জানিয়েছেন, (Durga Puja) পুরসভা চিঠি দিয়ে আপাতত মণ্ডপ তৈরি স্থগিত রাখতে বলেছে। মণ্ডপের ভেতরে কাউকে যেতে দেওয়া হবে না। পার্কে ঢোকার প্রথম ধাপ থেকেই প্রতিমা দর্শন করতে হবে।

 

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...