Saturday, April 4, 2026

‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, মমতা-অভিষেকের ছবিসহ শহরে পোস্টার

Date:

Share post:

দিন কয়েক আগে অভিষেকের ছবিসহ কয়েকটি পোস্টার ছেয়ে গিয়েছিল কলকাতা শহরে। যেখানে ডাক দেওয়া হয়েছিল ‘নতুন তৃণমূলের’। এর ঠিক পর এবার আরও এক পোস্টার নজরে পড়ল শহরবাসীর। যেখানে লেখা ‘পুরাতনই ভিত্তি নতুনই ভবিষ্যৎ’। পোস্টারে একত্রে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই পোস্টারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বেশ কিছু পোস্টার শহরে দেখা যায়। যেখানে লেখা ছিল, “আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ঠিক যেমন সাধারণ মানুষ চায়।” কোনওটিতে আবার লেখা ছিল “চলুন লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এই লড়াই আমাদের ২৪-এর লড়াই।” মমতাকে বাদ দিয়ে শুধু অভিষেকের ছবি দেওয়া এই পোস্টার রাজনীতিতে জল্পনা বাড়িয়ে তোলে। বিরোধীরা কটাক্ষ করে নবীন-প্রবীণের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলে। এপ্রসঙ্গে তখন কুণাল ঘোষ জানান, ‘আশ্রিতা ও কলরব’ নামের কোনও সংগঠন দিয়েছে। অভিষেকের কোনও সমর্থক তাঁর উদ্ধৃতি তুলে পোস্টার দিয়েছে। তাতে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকাটাই স্বাভাবিক। একইসঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে, এবং আগামী দিনেও চলবে।

তারপর এবার মমতা অভিষেকের ছবিসহ নয়া পোস্টার প্রকাশ্যে এলো যেখানে লেখা, ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’। এই পোস্টটার প্রসঙ্গে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এই পোস্টারও দলের তরফে দেওয়া হয়নি। এটি দিয়েছে সিটিজেনস ফোরাম। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে। আমি এখনও দেখিনি। কিন্তু এটা ভাল কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছিল, আছে এবং থাকবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...