Tuesday, June 16, 2026

Corona Update: কমল দৈনিক সংক্রমণের হার, তবুও কমছে না উদ্বেগ

Date:

Share post:

করোনা (Corona)নিয়ে উদ্বেগ পুরোপুরি না কমলেও কিছুটা হলেও মিলল স্বস্তি। শনিবার দৈনিক সংক্রমণের হার ছিল ৪.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়াল ৩.৭৫ শতাংশ । সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (Maharastra)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central health ministry) তরফ থেকে যে তথ্য ও পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫৩৯। তবে সুস্থতার হার তুলনামূলক ভাবে বেশি । একদিনে সুস্থ হয়েছে প্রায় ১২ হাজার ৭৮৩ জন। দেশে মোট সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। এখনও পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ২১৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

করোনা নিয়ে কিছুতেই দুশ্চিন্তা কাটছে না। গত কয়েকদিনের তুলনায় সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও এখনও করোনা গ্রাফ দৈনিক ১০ হাজারের উপরেই রয়েছে। চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৫৫ জন। এরপর রয়েছে কর্নাটক , সেখানে এক দিনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১৩ জন, এরপর রয়েছে রাজধানী দিল্লি, তারপর কেরল ও হরিয়ানা। এখনও পর্যন্ত দেশে ২০৯ কোটি ৬৭ লক্ষ ৬ হাজার ৮৯৫ টিকাকরণ হয়েছে।

Related articles

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...